রাজনীতিশীর্ষ নিউজ

যেকোন মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে : তারেক রহমান

আমাদের যে কোনো মূল্যে এদেশের শান্তি শৃঙ্খলা ধরে রাখতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর তিনশ ফিটে সংবর্ধনা সভায় তিনি কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা যে ধর্মের, যে শ্রেণীর, যে দলের মানুষ হই বা নির্দলীয় হই, আমাদের যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। যে কোনো ‍মূল্যে আমাদের বিশৃঙ্খলা পরিত্যাগ করতে হবে। শিশু হোক বা নারী, পুরুষ, ধর্ম যে কোনো শ্রেণি পেশার মানুষ যাতে নিরাপদ থাকে, তা আমাদের নিশ্চিত করতে হবে। সবাই যাতে নিরাপদ থাকে…এই হোক আমাদের চাওয়া।

এই বিভাগের আরও সংবাদ