খুলনা
কেএমপি’র অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : কেএমপি’র খুলনা সদর থানা পুলিশ ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে নিরালা এলাকায় অভিযান চালায়।
অভিযানে মাদক কারবারি শাপলা খাতুন (২০), পিতা-মোঃ বিল্লাল শিকারী, সাং-বাগমারা, থানা-লবণচরা, খুলনাকে ২৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।





