খুলনা

খুলনার দৌলতপুরে ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল নিক্ষেপ

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিম পাড়া পল্লী তীর্থ স্কুলের মোড় সংলগ্ন এলাকায় এক প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে দুর্বৃত্তরা বন্ধ থাকা উক্ত দোকান লক্ষ্য করে এ হামলা চালায়।

দৌলতপুর থানার ওসি, তদন্ত এএফএম জাহিদুল ইসলাম তরঙ্গ নিউজ প্রতিবেদককে উল্লেখিত তথ্য নিশ্চিত করেন। এক প্রশ্নের জবাবে ওসি,তদন্ত জাহিদ বলেন, উক্ত ঘটনার ব্যাপারে কেউ কোনো মামলা বা অভিযোগ দায়ের করেনি।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, হঠাৎ বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার শিকার ব্যবসায়ী মহসিন দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরে মুদি দোকানের ব্যবসা শুরু করেন। কয়েকদিন আগে দুর্বৃত্তরা তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং ঘটনার আগ থেকেই দোকান বন্ধ রাখেন।

উল্লেখিত ঘটনায় কোনো প্রকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই বিভাগের আরও সংবাদ