খুলনা

অজ্ঞাত মৃতদেহের পরিচয় সনাক্ত করলো খুলনা পিবিআই ; গ্রেফতার ১

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন ( পিবিআই) , খুলনা অজ্ঞাত পরিচয় মৃতদেহের সনাক্ত করতে সক্ষম হয়েছে। এব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে গ্রেফতার করা হয়েছে।

২৭ নভেম্বর (বৃহস্পতিবার) পিবিআই, খুলনার এক প্রেস রিলিজের মাধ্যমে উপরোল্লিখিত তথ্য গণমাধ্যম কর্মীদের জানানো হয় ।

প্রেস রিলিজে উল্লেখ করা হয় – খুলনা জেলার লবনচরা থানাধীন শিপইয়ার্ড এর বড় পল্টনের পূর্ব পাশে রুপসা নদীর কিনারে ভাসমান অবস্থায় গত ২৩ নভেম্বর বেলা ১১ টা ৩০ মিনিটে রুপসা নৌ পুলিশ ফাড়ি, খুলনা অঞ্চল, খুলনা অজ্ঞাতনামা একজন পুরুষের মৃতদেহ উদ্ধার করে।

উক্ত ঘটনার সংবাদ পেয়ে পিবিআই খুলনার ক্রাইমসিন টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় সনাক্তকরনের চেষ্টা করে। কিন্তু উক্ত মৃতদেহটি অতিমাত্রায় পঁচে যাওয়ায় তাৎক্ষনিকভাবে পরিচয় সনাক্ত করা সম্ভাব হয়নি।

এ সংক্রান্তে লবনচরা থানায় অপমৃত্যু মামলা নং-২৩, তারিখ- ২৪/০৯/২০২৫ ইং রুজু হয়। উক্ত অপমৃত্যু মামলাটি রুপসা নৌ পুলিশ ফাঁড়ি, খুলনা অঞ্চল, খুলনা তদন্ত করতঃ উদ্ধারকৃত পুরুষ মৃতদেহটি সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক অজ্ঞাতনামা মৃতদেহ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলাম এর মাধ্যমে গোয়ালখালী কবরস্থান, খালিশপুর, খুলনায় দাফন করে। এই ঘটনা সংক্রান্তে পিবিআই খুলনা ছায়া তদন্ত অব্যাহত রাখে। ছায়া তদন্তকালে পিবিআই খুলনা জানতে পারে জনৈক সুইটি বেগম, পিতা- সোনা মিয়া শেখ, সাং-রেলওয়ে গার্ড কলোনী,(লোকো কলোনী), থানা- খুলনা সদর, জেলা-খুলনা তার নিখোঁজ ছেলের সন্ধানে লবনচরা থানায় যায়। পরবর্তীতে পিবিআই খুলনা জনৈক সুইটি বেগমের সাথে যোগাযোগ করে তাকে পিবিআই খুলনা অফিসে ডেকে আনে এবং তার নিখোঁজ ছেলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গত ইং ২৩/০৯/২০২৫ তারিখে রুপসা নৌ পুলিশ কর্তৃক উদ্ধারকৃত অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহের পিবিআই ক্রাইমসিন টিম কর্তৃক সংগৃহীত স্থিরচিত্র জনৈক সুইটি বেগমকে দেখালে তিনি স্থিরচিত্রগুলো দেখাকালে অজ্ঞাত মৃতদেহটির ডান হাতের বাহুতে আঁকা ট্যাটু, পরিধেয় বস্ত্র এবং মৃতদেটির অবয়ব দেখে প্রাথমিকভাবে মৃতদেহটি তার নিখোঁজ ছেলে হাসিব মৃধা এর বলে সনাক্ত করেন।

উক্ত ঘটনা সংক্রান্তে পিবিআই প্রধান জনাব মোঃ মোস্তফা কামাল, অ্যাডিশনাল আইজিপি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায়, পিবিআই খুলনা জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এঁঁর নেতুত্ত্বে এসআই (নিঃ) রেজোয়ান এবং এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমান সহ পিবিআই খুলনা জেলার চৌকস দল জনৈক সুইটি বেগমের ছেলে হাসিব মৃধার মৃত্যু রহেস্য উৎঘাটনে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তকালে উক্ত চৌকস দল আধুনিক প্রযুক্তির সহায়তায় এবং প্রাথমিক তথ্য প্রমাণে জনৈক সুইটি বেগমের ছেলে হাসিব মৃধা’র হত্যাকান্ডে হাসিব মৃধারই বন্ধু মোঃ সোহেল (২৭), পিতা- আনোয়ার হোসেন, মাতা-হাসি বেগম, সাং- শেখপাড়া বাগান বাড়ি, (বানিয়াখামার), থানা- সোনাডাঙ্গা, জেলা-খুলনা’র জড়িত থাকার সম্পৃক্ততা পায় এবং জানতে পারে মোঃ সোহেল খুলনা সদর থানার একটি চুরির মামলায় জেল হাজতে আছে।

পরবর্তীতে জনৈক সুইটি বেগম খুলনা সদর থানায় মোঃ সোহেলকে এজাহারনামীয় আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পিবিআই খুলনা স্ব-উদ্যোগে গ্রহন করতঃ মামলার তদন্তভার এসআই (নিঃ) রেজোয়ান এর উপর অর্পণ করে। এসআই (নিঃ) রেজোয়ান মামলাটির তদন্তভার গ্রহন করে আসামী মোঃ সোহেলকে বাদীর দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ০২ (দুই) দিনের পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে আসামি মোঃ সোহেল জানায় সে বাদী সুইটি বেগমের ছেলে হাসিব মৃধাকে গত ২১/০৯/২০২৫ খ্রিঃ সন্ধ্যার পরে খুলনা সদর থানাধীন হেলাতলা মোড় থেকে ইজিবাইক যোগে রুপসা স্ট্যান্ড রোড (কোকাকোলার সামনে) সংলগ্ন নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে বাদীর ছেলে হাসিব মৃধা এবং আসামী মোঃ সোহেল উপস্থিত হয়ে আঠা (ড্যান্ডি) জাতীয় নেশাদ্রব্য সেবন করাকে কেন্দ্র উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার একপর্যায়ে আসামি মো: সোহেল হাসিব মৃধা’র বুকের নিচে কিল, ঘুষি মারে। আসামির উক্ত আঘাতে হাসিব মৃধা অজ্ঞান হয়ে পড়লে আসামি মো: সোহেল বাদীর ছেলে মারা গেছে মর্মে ধারণা করত: তার মৃতদেহ গোপন করার উদ্দেশ্যে রুপসা নদীতে ফেলে দিয়ে চলে আসে বলে জানায়। ২৭/১১/২০২৫ তারিখে আসামি মোঃ সোহেলকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, খুলনা আদালতে সোপর্দ করা হলে আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

এই বিভাগের আরও সংবাদ