পঞ্চগড়

পঞ্চগড় -১ আসনে নিজেকে সতন্ত্র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষনা দিলেন কৃষকের ছেলে

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ দড়জায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ লক্ষে ইতোমধ্যেই বিভিন্ন আসনে প্রার্থীদের প্রাথমিক মনোনয়ন প্রক্রিয়া চলছে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। মহান জাতীয় সংসদের ১ -আসন হিসেবে পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-১ আসন।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে হতে পারে এই নির্বাচন। এরই মধ্যে শুরু হয়েছে নির্বাচনী ডামাডোল। সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে শুরু করে দিয়েছেন আগাম প্রচারণা। দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা সমাবেশ উঠোন বৈঠক, এমনকি মোটরসাইকেলে শোডাউনও করছেন কেউ কেউ।

এই বিভাগের আরও সংবাদ

তবে সবকিছু ছাপিয়ে এবার এ আসনে সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষনা দিয়ে আলোচনায় এসেছেন কৃষকের ছেলে মাজেদুর রহমান লিটন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর লিলারমেলা বাজারে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীতার ঘোষনা দেন তিনি। মাজেদুর রহমান লিটন আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কৃষক এমদাদুল রহমানের ৯ সন্তানের মধ্যে ষষ্ঠ তম সন্তান তিনি।

অতীতে এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করা, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, যুব সমাজ ও নারীদের উন্নয়ন সহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ পেতে তিনি সতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

এসময় প্রার্থী হিসেবে নির্বাচনী ইসতেহার ঘোষনা সহ এলাকার মানুষের সেবা করার সুযোগ পেতে ভোট সহ সবার দোয়া ও সহযোগীতা কামনা করেন। এসময় তিনি বলেন, কোন দল বা সম্ভ্রান্ত পরিবারের পরিচয়ে নয়, বরং জনগনের একজন সত্যিকারের সেবক হওয়ার বাসনা নিয়ে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি বলছিনা প্রার্থী দেখে আমাকে নির্বাচিত করুন, বরং কৃষকের ছেলে ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যোগ্যতার মাপকাঠিতে বিবেচনা করে যদি যোগ্য মনে হয় তবে অবশ্যই আমাকে ভোট দেবে এলাকার মানুষ।

এসময় মাজেদুর রহমান লিটন জানান, জনগনের টাকায় জনগণের কাজ হবে, কোন দলীয় প্রভাবে নয়, ক্ষমতার জন্য নয়, জনগনের সেবা করার জন্য রাজনীতিতে এসেছি উল্লেখ করে নির্বাচিত হলে সততার সাথে সেবা ও উন্নয়নের অঙ্গীকার ব্যাক্ত করেন।

উল্ল্যেখ্য এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নওশাদ জমির, এনসিপির প্রার্থী হিসেবে দলটির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, জামায়াতের জেলা আমীর ইকবাল হোসেন, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, জাসদের নাজমুল হক প্রধানের নাম মোটামুটি চুড়ান্ত। এছাড়াও ইসলামী আন্দোলন ও জাকের পার্টির প্রার্থীর প্রার্থীরাও নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।

এই বিভাগের আরও সংবাদ