ভোলা

রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান

ইয়ামিন হোসেনঃ ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক বীর-মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

২৫শে নভেম্বর বেলা ১১ টায় ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন ৭১ এ বীর যোদ্ধা কে।

এই বিভাগের আরও সংবাদ

এদিকে জানাজা নামাজে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, দৌলতখান উপজেলার সাবেক চেয়ারম্যান বাবুল চৌধুরী, তজুমউদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, জাতীয় বন্ধুজন পরিষদের সাবেক সম্পাদক মিয়া মোঃ ইউনুছ, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ এম ফারুকুর রহমান, সাবেক আহ্বায়ক এম এ তাহের, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হেলাল উদ্দিন, ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহাম্মদ মাকসুদ রহমান, ভোলা বারের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট মোঃ ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সদস্য সচিব আকবর হোসেন।

এ ছাড়া ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও নানান শ্রেনী পেশার মানুষ জানাজা নামাজে অংশ নিয়েছেন।

উল্লেখ : এম হাবিবুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের জানাজা নামাজ পড়িয়েছেন ভোলা বকুলতলা জামে মসজিদের খতিব মাওলানা বেলায়েত হোসেন।

এই বিভাগের আরও সংবাদ