খুলনা

খুলনার দৌলতপুরে সাংবাদিকের বাড়িতে চুরি

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ১৯ অক্টোবর রবিবার রাতে খুলনা মহানগরীর দৌলতপুরস্থ পাবলা সবুজ সংঘ এলাকায় জাতীয় দৈনিক নতুন দিন পত্রিকার খুলনা জেলা প্রতিনিধি এবং বাংলা অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের দেশ এর খুরনা বিভাগীয় প্রধান মাসুদ আল হাসানের নিজস্ব বাড়িতে চুরি সংঘটিত হয়। চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বেশ কিছু মূল্যবান জিনিস পত্র নিয়ে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টার মধ্যে যেকোনো সময়ে উক্ত চুরি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এব্যাপারে ২০ অক্টোবর সোমবার দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন সাংবাদিক মাসুদ।

অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক মাসুদ রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার বাসায় তালা দিয়ে পেশাগত কাজে বাইরে বেরিয়ে যান। পরে রাত ১১ টার দিকে মাসুদ বাসায় গিয়ে দেখেন, তার রুমের দরজা খোলা, রুমের ভিতর ঢুকে দেখেন, সবকিছু এলোমেলো। নগদ টাকা,মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান বেশ কিছু জিনিস চোরেরা নিয়ে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়।

সাংবাদিক মাসুদ এ ঘটনা প্রথমে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম সাহেবকে জানান এবং পরে ওসি তদন্ত, এএফএম জাহিদুল ইসলাম সাহেবকে মুঠোফোনের মাধ্যমে জানান। পরে ওসি, তদন্ত, এসআই সাইফুল ও সঙ্গীয় ফোর্স সহ মাসুদদের বাসায় এসে ঘটনার প্রাথমিক তদন্ত করেন এবং সকালে থানায় গিয়ে অভিযোগ অথবা মামলা যেটা করতে চান, করার জন্য থানায় যাওয়ার পরামর্শ দেন। পরেরদিন, ২০ অক্টোবর সোমবার সাংবাদিক মাসুদ দৌলতপুর থানায় গিয়ে একটা জিডি ও একটা অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে ওসি, তদন্ত এ এফ এম জাহিদুল ইসলাম বলেন, “সাংবাদিক মাসুদ সাহেবের অভিযোগ ও জিডি গ্রহণ করার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছি। ”

এই বিভাগের আরও সংবাদ