খুলনা
খুলনা কারাগারে দুই গ্রুপের ঘন্টাব্যাপী সংঘর্ষ ; পরিস্থিতি নিয়ন্ত্রনে


খুলনা ব্যুরো : খুলনা জেলা কারাগারে সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকাল পৌনে পাঁচটার দিকে উক্ত ঘটনা ঘটে। প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চলে এ সংঘর্ষ । সংঘর্ষ চলাকালে কারাগার কর্তৃপক্ষ পাগলা ঘন্টা বাজিয়ে লাঠিচার্জ করে নিয়ন্ত্রনের চেষ্টা করে। কিন্তু তাতে পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসায় কারা সশস্ত্র বাহিনী কারাগরে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গণমাধ্যম কর্মীদের এরকমটা জানিয়েছেন খুলনা জেল সুপার মোঃ নাসির উদ্দিন প্রধান। তিনি জানান, মারামারীর ঘটনার তদন্ত করে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





