টাঙ্গাইল

ঘাটাইলে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ

আব্দুল লতিফ, ঘাটাইল: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ও টাঙ্গাইল -৩ (ঘাটাইল ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লুৎফর রহমান খান আজাদ ।

শুক্রবার দিনব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও জনমত গঠনের লক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজার ও জনসাধারণের মাঝে গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে।

এ সময় পৌর বিএনপির সাবেক সভাপতি মনজুরুল হক মঞ্জু ,সাবেক সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন ধলা,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী,শিল্পপতি ও সাবেক ছাত্রনেতা শামীম মিয়া ,পৌর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মো: শহিদুল ইলসাম সহ আরও উপস্থিত ছিলেন উপজেলা ইউনিয়নের বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।

এসময় লুৎফর রহমান খান আজাদ বলেছেন, রাষ্ট্র কাঠামোর সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি একটি সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের এক সুস্পষ্ট রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হবে, সমাজে বৈষম্যের অবসান ঘটবে, এবং দেশ পরিণত হবে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে। এটি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের স্বপ্ন পূরণ ও অধিকার প্রতিষ্ঠার বাস্তব পরিকল্পনা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশে ন্যায়বিচার, গণতন্ত্র, মানবিক মর্যাদা ও সাম্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আর এই লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন, তা আজ সময়ের অনিবার্য দাবিতে পরিণত হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ