কেএমপি’র অভিযানে ৩ অপহরণকারী গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ৩ অক্টোবর শুক্রবার দুপুর ১.৩০ ঘটিকায় ভিকটিম মোঃ মুস্তাসিম বিল্লাহ (২৪) কে সাতরাস্তার মোড় গরীবে নেওয়াজ ক্লিনিকের সামনে থেকে অপহরণকারীরা অপহরণ করে।
পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমকে হত্যার ভয়ভীতি দেখিয়ে নগদ ২৪,০০০ টাকা ও Payoneer অ্যাকাউন্টের মাধ্যমে ৫৬ ডলার হাতিয়ে নেয় এবং আরো ৫ লক্ষ টাকা দাবী করে। ভিকটিম টাকা দিতে অস্বীকার করলে তাকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখায়। ভিকটিম নিরুপায় হয়ে তাদের দাবীকৃত টাকা দিতে সম্মত হলে তাকে মুক্তি দেয় অপহরণকারীরা। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে খুলনা সদর থানায় মামলা মামলা নং-৫, তারিখ-৭/১০/২০২৫, ধারা-৩৬৪/৩৮৫/৩৮৬/৩৮৭/৩৪ পেনাল কোড রুজু হয়।
তৎপ্রেক্ষিতে খুলনা সদর থানা পুলিশ অদ্য ৭ অক্টোবর ২০২৫ তারিখ রাত ১২.৪০ ঘটিকায় সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীর সদস্য ১) রমজান আকন (২৮), পিতা-মোঃ হাবিবুর রহমান আকন, সাং-বি কে রায় রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, ২) ফেরদাউস (৩০), পিতা-শেখ ওমর আলী, সাং-২১, পশ্চিম বানিয়াখামার, থানা-সোনাডাঙ্গা মডেল, এবং ৩) মনিরুজ্জামান (২৪), পিতা-আমিরুল ইসলাম, সাং-কৃষ্ণনগর, চরাই, থানা-লবণচরা, খুলনাদের গ্রেফতার করা হয়।





