খুলনার রূপসায় যুব মহিলা লীগের সভাপতি গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেফতার করেছে পুলিশ। আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের পক্ষে গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, অনলাইনে প্রচারণার সম্পৃক্ততার অভিযোগে ৫ অক্টোবর রবিবার রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের সিংহের চর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, আকলিমা তুলি রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি। তিনি আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পরও অনলাইনে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন এবং গোপনে দলীয় বৈঠক আয়োজনসহ সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি রূপসা থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এব্যাপারে কথা হয় রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমানের সঙ্গে ; তিনি মুঠোফোনে তরঙ্গ নিউজ প্রতিবেদককে জানান, “সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে রূপসা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেফতার করা হয়েছে। ”
ওসি মাহফুজ আরও বলেন, “আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।





