কালিহাতীতে বিএনপি নেতা-কর্মীদের মিলনমেলা


জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় অবস্থানরত বিএনপির নেতা-কর্মীদের প্রাণবন্ত মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে কালিহাতী অডিটোরিয়ামে বিএনপি নেতা-কর্মীদের উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়।
এসময় উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সহ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক কমিশনার জুলহাস উদ্দিন কাঠু, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, সিনিয়র সদস্য তারিকুল ইসলাম বাবু, পৌর বিএনপি’র সভাপতি ইন্জিনিয়ার মো: শহিদুর রহমান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ হোসেন শাফি, সাংগঠনিক সম্পাদক মো. সাবিনুর ইসলাম, সহ সভাপতি শাহানুর ইসলাম, সাবেক নেতা হাজী মো: আব্দুস সাত্তার প্রবাসী কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌর বিএনপি নেতা মোশারফ হোসেন, পৌর যুবদলের সভাপতি জনি রহমান, পৌর কৃষক দলের সাধারণত সম্পাদক শরিফুল আলম সহ পৌর বিএনপি, ছাত্র দল, যুবদল ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মিলন মেলা শেষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুর পক্ষে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি পৌরসভার সামনে থেকে শুরু হয়ে কালিহাতী বাসস্ট্যান্ড হয়ে আবার পৌরসভায় এসে শেষ হয়। পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।





