ভোলা
তরঙ্গ নিউজে সংবাদ প্রকাশের পর প্রবাসীর দেওয়া নতুন ঘরে উঠলো শতবর্ষী জায়েদা বেগম


ইয়ামিন হোসেনঃ জরাজীর্ণ ঘরে স্বজনহীন বৃদ্ধার বাস এ শিরোনামে তরঙ্গ নিউজে সংবাদ প্রকাশের পর বৃদ্ধা জায়েদার পাশে দাড়িয়েছে প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম।
এ প্রতিবেদকের সাথে কথা বলে বৃদ্ধা জায়েদার সকল দায়িত্ব নিয়েছেন আবুল কাশেম।
সে হিসেবে বৃদ্ধার চিকিৎসা, নতুন ঘর করে দিয়ে খাট, লেপ-তোশকসহ যাবতীয় সব কিছু পাঠিয়েছে।
সেই জায়েদা কে আজ সেই ঘরে উঠিয়ে দেওয়া হয়েছে।
নতুন ঘরে উঠে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধা জায়েদা বেগম এবং দু-হাত তুলে দোয়া করেন প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম কে।





