খুলনা

খুলনা রেলস্টেশনে যুবকের মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো : ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে প্রিন্স (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রিন্স স্টেশন-সংলগ্ন একটি হোটেলের কর্মচারী ছিলেন। কীভাবে তার মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার ওহিদ খান বলেন , লাশ উদ্ধারের পর প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।##

এই বিভাগের আরও সংবাদ