খুলনা
কেএমপি’র অভিযানে জালনোটসহ গ্রেফতার ১


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় খানজাহান আলী থানা পুলিশ ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাতে পথের বাজার চেকপোস্ট থেকে শহিদ গোলজার (৫২), পিতা-মৃত: মান্নান গোলজার, সাং-কল্যানশী, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনাকে আটক করে। আটককৃত ব্যক্তির হেফাজত হতে ২৮,০০০ (আটাশ হাজার) জাল টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে খানজাহান আলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।





