খুলনা
কেএমপি’র অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের একটি টিম ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাতে মশিয়ালী এলাকায় অভিযান চালায়।
অভিযানে খানজাহান আলী থানার মামলা নং-৩, তারিখ- ০৯ জানুয়ারি ২০১৮ , জি আর নং-৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক) মূলে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড এবং ৫,০০০ টাকা জরিমানা অনাদয়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী রাজিব শেখ, পিতা-লোকমান শেখ, সাং-মশিয়ালী, থানা-খানজাহান আলী, খুলনাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





