খুলনা

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে জাল টাকাসহ আটক ১

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় খুলনা মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব তৈমুর ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম ২৪ সেপ্টেম্বর বুধবার রাত ০২:৩০ মিনিটে ( মঙ্গলবার দিবাগত রাতে) খুলনা মহানগর গেয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন বঙ্গবাসী এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ ওরফে নয়ন (২৭), পিতা-মোঃ মোতালেব হোসেন, সাং-বঙ্গবাসী রোড নং-১৯, থানা-খালিশপুর, খুলনাকে ৫ লক্ষ ৭ হাজার ৪০০ জাল টাকাসহ হাতেনাতে আটক করেছে।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে খালিশপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ