তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা, খুলনার বিভিন্ন আয়োজন


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা, খুলনা কর্তৃক “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ, উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠান আয়োজন করা হয়।
২২ সেপ্টেম্বর সোমবার সকাল ১১:০০ টায় খুলনা শিল্পকলা একাডেমিতে উক্ত আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৭টি ট্রেডের (ইভেন্ট ম্যানেজমেন্ট, বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, বেবী কেয়ার, হাউজ কিপিং, বিজনেস ম্যানেজমেন্ট) ৮৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ৭৪,১৭,২০০/- (চুয়াত্তর লক্ষ সতের হাজার দুইশত) টাকার প্রশিক্ষণ ভাতার চেক হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মোহাম্মদ, জেলা নির্বাহী অফিসার, জাতীয় মহিলা সংস্থা, খুলনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নূরুল মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা ও চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, খুলনা।





