রাজধানী

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৮৪৯

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও পরোয়ানাভুক্ত আরও ১২২৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৬২৪ জন।

শুক্রবার (১৯সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও পরোয়ানাভুক্ত ১,২২৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৬২৮ জনসহ মোট ১,৮৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

অভিযানকালে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ, দেশিয় তৈরি দুটি এলজি, একটি কুড়াল ও কার্তুজের একটি খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) এএইচএম শাহাদাত হোসেন।

এই বিভাগের আরও সংবাদ