সেই স্বজনহীন বৃদ্ধার দায়িত্ব নিলেন প্রবাসী কাশেম


ইয়ামিন হোসেন, ভোলা:জরাজীর্ণ ঘরে স্বজনহীন শতবর্ষী জায়েদার বাস শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সে বৃদ্ধার চিকিৎসা ও ভরণপোষণের দায়িত্ব নিলেন সৌদি আরব প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম।
১৮ই সেপ্টেম্বর সকালে সৌদি আরব প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম এ প্রতিবেদকের সাথে যোগাযোগ করে সেই বৃদ্ধা জায়েদার রাজাপুর ৩নং ওয়ার্ডের বাড়ীতে নতুন শাড়ী, জুতা, যাবতীয় খাদ্যসামগ্রী পৌছে দিয়েছে।
এ ছাড়া বৃদ্ধা জায়েদা কে আগামীকাল শুক্রবার ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক মাসুদুর রহমান কে দেখাবেন মোহনা ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে।
শতবর্ষী জায়েদার নতুন ঘর সংস্কার ও মৃত্যুর আগ পর্যন্ত সকল ভাল-মন্দ দেখবেন প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম এ প্রতিশ্রুতি দিয়েছেন।
উল্লেখ : আলহাজ্ব আবুল কাশেম ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের কৃতি সন্তান এবং সৌদি আরব প্রবাসী। তিনি ভোলাসহ সারাদেশের যেখানেই সুবিধাবঞ্চিত মানুষের খবর দেখেন, সেখানেই সাহায্যের হাত বাড়ান।





