খুলনা

খুলনা জেলা স্কুলে গাছের চারা রোপণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :১৭ সেপ্টেম্বর (বুধবার) আমিন মরিয়ম স্মৃতি পরিষদের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা জিলা স্কুল প্রাঙ্গণে গাছের চারারোপণের উদ্বোধন করেন খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান।

আমিন মরিয়ম স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ এর সভাপতিত্বে খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার চৌধুরী, জিলা স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফারুকুল ইসলাম, আরআইডি-৬৪ এর ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান সৈয়দ আবু সাঈদ, ডা. বোরহান উদ্দিন, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়-সহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমিন মরিয়ম স্মৃতি পরিষদের উদ্যোগে স্কুলের ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

পরে প্রধান অতিথি জিলা স্কুল ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ ও স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

এই বিভাগের আরও সংবাদ