খুলনা

খুলনায় হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধারঃ গ্রেফতার ১

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ১২ টা ২৫ মিনিটের সময় খুলনা সদর থানাধীন রুপসা ট্রাফিক মোড়স্থ খুলনা ড্যাপস ক্লিনিক হতে জনৈক মির্জা সুজন(২৯) এর নবজাতক ছেলে শিশু(৪ দিন) অজ্ঞাতনামা ব্যক্তি দ্বারা চুরি হয়। উক্ত ঘটনা পুলিশকে অবগত করলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতঃ উদ্ধার তৎপরতা অব্যাহত রাখে।

পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ১৮.০০ ঘটিকায় খুলনা সদর থানা পুলিশ রুপসা ইস্পাহানি গলিতে অভিযান চালিয়ে নার্গিস বেগম (৫৫), স্বামী-মোঃ লিয়াকত আলী, সাং-দিয়াপাড়া, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটকে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে চুরি হওয়া নবজাতক শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নবজাতক শিশুকে তার পিতার নিকট প্রদান করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রুজু করা হয়েছে।

নবজাতক শিশুকে পেয়ে তার পরিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের আরও সংবাদ