ভোলা

মেঘনার ভাঙ্গনে ছোট হয়ে আসছে ভোলার মানচিত্র

ইয়ামিন হোসেন: রাক্ষসী মেঘনার ভাঙ্গণে ছোট হয়ে আসছে ভোলার মানচিত্র। প্রতিনিয়ত মেঘনা-তেতুলিয়া গিলে খাচ্ছে ভোলাকে।

সদর উপজেলার শীবপুর ইউনিয়নে গত সপ্তাহে যেখানে ছিল নদী এ সপ্তাহে আরো এক কিলোমিটার চলে গেছে মেঘনার গর্ভে। ভাঙনে দিশেহারা ভোলা সদর উপজেলার শিবপুর ও দৌলতখানের মেদুয়া ইউনিয়নের বাসিন্দারা।

এই বিভাগের আরও সংবাদ

ভোলা শহরের নিকটবর্তী শিবপুরের ভোলার খাল এলাকার মাছঘাটসহ শতাধিক দোকানপাট ও কয়েকশ বাড়ীঘর চলে গেছে মেঘনার গর্ভে।

গত সপ্তাহে ভাঙ্গণরোধের দাবীতে ভোলার পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করেছে স্থানীয়রা,পরবর্তীতে আশ্বাসে ঘরে ফিরেছে আন্দোলনকারীরা। তবে জিওব্যাগ দিয়ে ভাঙ্গনরোধের চেষ্টা করলেও কমছে না ভাঙ্গন।

স্থানীয়দের দাবী দীর্ঘ মেয়াদী সিসি ব্লক দিয়ে দ্রুত মেঘনার ভাঙ্গণ রোধ করা না হলে হুমকিতে থাকবে ভোলা শহর রক্ষা বাঁধ।

এই বিভাগের আরও সংবাদ