ভোলা

ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, তিন প্রতিষ্ঠান কে জরিমানা

ইয়ামিন হোসেন:ভোলা শহরের প্রাণকেন্দ্র চকবাজার ও কাঁচাবাজারে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৭শে আগষ্ট দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার প্রতিক কুমার এ অভিযান পরিচালনা করেন।

এ সময় শহরের চকবাজার ও কাঁচাবাজারে পথচারীদের চলাচলে রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন এবং তিনটি ব্যবসা প্রতিষ্ঠান কে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার প্রতিক কুমার বলেন, পথচারীদের চলাচলের রাস্তায় চকবাজার, কাঁচাবাজার অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে পথচারীদের চলাচলের অসুবিধা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে আজকে এ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং তিনটি প্রতিষ্ঠান কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ