খুলনায় ট্রাক- ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চার জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নুরুজ্জামান সড়ক দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন।
২৫ আগস্ট সোমবার সকাল আনুমানিক ৮ টা ৩০ মিনিটে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন কৈয়া থেকে ডুমুরিয়ার মধ্যবর্তী স্থান ঝিলের ডাঙ্গায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং হাসপাতালে নেয়ার পথে ১ জন সহ মোট ৪ জন নিহত হয়েছেন।
এছাড়া আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ইজিবাইক চালক মুজাহিদ মোড়ল ( ২৫), রিনা বেগম (৪৭), রুস্তম আলী খান (৬৪) অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনা স্থলে দ্রুত ফায়ার সার্ভিস এসে পৌঁছে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





