বাগেরহাট

রামপাল উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘদিন পরে মঙ্গলবার উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক নির্বাচন শুরু হতে হচ্ছে। বিগত সরকার পতনের পরে উৎসবমুখর পরিবেশে এবার বিএনপি’র নেতাকর্মীরা প্রত্যক্ষ ভোট প্রয়োগের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন।

বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে তৃণমূল বিএনপি সরাসরিভাবে ভোট দানের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন চলছে। এরই ধারাবাহিকতায় রামপাল উপজেলার ১০ টি ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও দুইজনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। পাশাপাশি ১০ ইউনিয়নে মোট ৭১০ জন কাউন্সিলর তাদের ভোট প্রয়াগ করবেন। প্রার্থীরা বিজয়ী হতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে। টানা এক সপ্তাহের প্রচারণা শেষে মঙ্গলবার উপজেলার শ্রীফলতলা নতুন রাস্তার মোড়ে ভোট প্রয়োগ করবেন।

এই বিভাগের আরও সংবাদ

উপজেলা বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন ছাতা প্রতীক নিয়ে। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী (হালিম) প্রতিদ্বন্দ্বীতা করছেন চেয়ার প্রতীক নিয়ে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম আনারস প্রতীত নিয়ে। সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আলতাফ হোসেন বাবু।

স্বতন্ত্রভাবে সাধারণ সম্পাদক পদে টিউবওয়েল নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন গোলাম মোস্তফা কামাল। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ৪ জন প্রার্থী। এর মধ্যে পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলী প্রতিদ্বন্দ্বীতা করছেন তালা প্রতীক নিয়ে। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বার বার কারাবরণকারী নেতা মো. মাসুদুর রহমান পিয়াল হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। মো. জাহিদুর রহমান টুটুল মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সমাজসেবক মো. আল আমিন হাওলাদার প্রতিদ্বন্দ্বীতা করছেন গোলাপ ফুল নিয়ে। স্বতন্ত্রভাবে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন বই প্রতীক নিয়ে উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মো আবু বকার সিদ্দিক। সকলেই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেছেন।

বিএনপির দলীয় কাউন্সিলে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়কারী এম, এ সালামসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এই বিভাগের আরও সংবাদ