খুলনার রুপসায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ২১ আগস্ট বৃহস্পতিবার খুলনার রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে “মাদক বিরোধী সমাজ গঠনে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, খুলনা। তিনি তাঁর বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদকমুক্ত রাখার পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মাহাবুর রহমান। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, চরিত্র গঠন ও সামাজিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোঃ মেহেদী হাসান লিটন এবং সিনিয়র শিক্ষক জনাব কুমারেশ চন্দ্র ঘরামি। তাঁরা মাদকবিরোধী আন্দোলনে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন। আলোচনা সভায় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





