খুলনা
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ খৃলনার মেধাবৃত্তি প্রদান


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ২০ আগষ্ট বুধবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন “বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩”-এর ক্রেস্ট, সার্টিফিকেট এবং উপহার সামগ্রী বিতরণ করেন।
এই অনুষ্ঠানে, অত্র ইউনিটে কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ টিপু সুলতান-এর কন্যা মোছাঃ রহিমা আক্তার মিতু এসএসসি (সমমান) পরীক্ষায় জিপিএ-৫.০০ পেয়ে উত্তীর্ণ হওয়ায়, পুলিশ সুপার তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উক্ত অনুষ্ঠানে ইউনিটের পুলিশ পরিদর্শকসহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।





