রাজনীতি

গুলশানে চাঁদাবাজিঃ কোনো উপদেষ্টা জড়িত কি না তদন্তের দাবি সালাহউদ্দিনের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টাদের কেউ জড়িত কি না, তা জনগণের সামনে তুলে ধরা দরকার। তদন্ত না হলে তাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে।

আজ বৃহস্পতিবার রাজধানীতে নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

এই বিভাগের আরও সংবাদ

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে বা বর্জন করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে।

গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি বক্তব্য ছড়িয়ে পড়ে। প্রায় ৩৫ মিনিটের ওই ভিডিওতে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাকে জড়িয়ে কথা বলেন তিনি।

ছড়িয়ে পড়া ওই ভিডিওটি বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসায় জোরপূর্বক করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন অপুর স্ত্রী কাজী আনিশা। আজ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনিশা বলেন, ৩১ জুলাই রাত সাড়ে ১১টা থেকে ১ আগস্ট সকাল ৭টা পর্যন্ত জানে আলম অপু নিখোঁজ ছিলেন। ওই সময় একটি মোটরসাইকেলে করে তাকে রাজধানীর গোপীবাগে ইশরাকের বাসায় নিয়ে যাওয়া হয় এবং জোরপূর্বক ভিডিও করানো হয়।

এই বিভাগের আরও সংবাদ