বোদায় দৈনিক করতোয়া পত্রিকার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


আল মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় উত্তরাঞ্চলের জনবহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদে “দৈনিক করতোয়া” পত্রিকার ৫০ তম বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোদা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বোদা উপজেলা করতোয়া প্রতিনিধি লিহাজ উদ্দীন মানিকের সঞ্চালনায়, বোদা উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক ইত্তেফাক বোদা প্রতিনিধি আশরাফুজ্জামান খোকনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ও বক্তব্য রাখেন বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী। এ সময় উপস্থিত ছিলেন ৭১ টিভির পঞ্চগড় জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, বোদা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দিনকালের বোদা প্রতিনিধি নুর নবী, প্রতিদিনের কাগজ এর পঞ্চগড় জেলা প্রতিনিধি আল মাহমুদ দোলন সহ বোদা উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দরা।
বক্তারা জনপ্রিয় দৈনিক করতোয়া ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পত্রিকার সফলতা কামনা করেন, এবং সাংবাদিকদের সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানান। কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।





