নাশকতা মামলায় খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : নাশকতা মামলায় খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ আগষ্ট শুক্রবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আলীর ক্লাব সংলগ্ন হোটেল তাজমহল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাকিব সোনাডাঙ্গা গীর্জা রোডের বাসিন্দা শেখ আব্দুল জব্বারের ছেলে।
সোনাডাঙ্গা থানার এসআই আব্দুল হাই সাকিবের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করে বলেন, গত বছরের ৫ আগস্টের পর রাজনীতি পরিবর্তনের পর থেকে খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সাকিব আত্মগোপনে ছিল। সে আত্মগোপনে থেকে সরকার বিরোধী কর্মকান্ডে লিপ্ত ছিল। এরই ধারাবাহিকতায় তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে পুলিশ। শুক্রবার (৮ আগষ্ঠ) রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ আলীর ক্লাব সংলগ্ন হোটেল তাজমহলে অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করে।
৯ আগষ্ঠ শনিবার সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) শফিকুল ইসলাম তরঙ্গ নিউজ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, গ্রেফতারকৃত সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।





