রাজধানী

ভাল কাজ করলেই জোটে ডিম – খিচুড়ি

ইয়ামিন হোসেন: টাকা নয় ভাল কাজ করলেই একবেলা খাবার দিচ্ছে ভাল কাজের হোটেল নামের একটি প্রতিষ্ঠান।

গরীব, অসহায় এবং রাস্তার পাশে থাকা মানুষদের জন্য একটি নাটকের দৃশ্য দেখে ২০০৯ সালে ইউথ ফর বাংলাদেশ এর প্রধান আরিফুর রহমান এ উদ্যােগ নেন। যার নাম দেওয়া হয় ভাল কাজের হোটেল।

এই বিভাগের আরও সংবাদ

শুরু টা অল্পতে হলেও বর্তমানে সারা ঢাকায় ছড়িয়ে পড়েছে ভাল কাজের হোটেল। যেখানে প্রতিদিন গড়ে এক থেকে দেড় হাজার মানুষ পাচ্ছে খাবার।

বৃহস্পতিবার রাতে ঢাকা মোহাম্মদপুরে দেখা যায় রাস্তার পাশে সুশৃঙ্খল ভাবে ডিম – খিচুড়ি খাচ্ছে শতাধিক মানুষ। তাদের আপ্যায়ণে আছে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক।

স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা যুবকের কাছে ভাল কাজের ধরণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন

কেউ কোন অন্ধ মানুষ কে রাস্তা পার করে দিয়েছেন, কেউ বা কুকুর কে রুটি কিনে দিয়েছেন আবার কেউ মাদক ছেড়েছেন। কেউ যদি ভাল কাজ নাও করেন তাকে আমরা ফিরিয়ে দেয়না তবে একটি ভাল কাজ করার উৎসাহ দিয়ে থাকি।

ভাল কাজের আয়ের উৎস সম্পর্কে জানতে চাইলে জানা যায় ২৬৫ জন স্বেচ্ছাসেবক ডেইলি টেন মেম্বারের আওতায় ১০ টাকা করে জমিয়ে মাস শেষে তা প্রদান করেন। এ ছাড়া বিভিন্ন বিত্তবান শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা পেয়ে থাকেন ভাল কাজের হোটেলে।

সে অর্থ দিয়েই আয়োজন করা হয় সুবিধা বঞ্চিত মানুষদের জন্য এ খাবার। যার নাম ভাল কাজের হোটেল।

এই বিভাগের আরও সংবাদ