যুবলীগ নেতা শামীমের মিথ্যা অপপ্রচার ও হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: আওয়ামী যুবলীগ নেতা শামীম মোল্লার মিথ্যা অপপ্রচার, জমি দখল এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল বাজারে এই কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, যুবলীগের প্রভাব খাটিয়ে শামীম মোল্লা ও তার পিতা সাইদ মোল্লা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলেই তারা মিথ্যা অপপ্রচার ছড়িয়ে এলাকাবাসীর মাঝে বিভ্রান্তি তৈরি করে এবং সন্ত্রাসী দিয়ে হামলার হুমকি দেয়।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শিরিন বকুল বলেন, বিভিন্ন সময় সরকারি আমিন এনে জমি মেপে সঠিক সিদ্ধান্ত দিলেও সাঈদ মোল্লা ও তার পরিবার তা মেনে নেয় না। বরং সালিশের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তারা শালিশকারীদের হুমকি দেয়। আমাদের এলাকাকে অশান্ত করার চেষ্টা চলছে। শামীম মোল্লা একের পর এক অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
মানববন্ধনে বক্তারা সরকারের কাছে দ্রুত আওয়ামীলীগের দোসর যুবলীগ নেতা শামীম মোল্লা ও সাইদ মোল্লার গ্রেফতার দাবি করে বলেন।





