খুলনা

খুলনায় দেশীয় চোলাই মদসহ গ্রেফতার ১

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: ৭ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগরীর রেলস্টেশন বার্মাশীল এলাকা থেকে ৭৩৬ লিটার দেশীয় চোলাই মদসহ সেকেন্দার শিকু (৮৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১টার দিকে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত সেকেন্দার শিকু বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলীগাতি এলাকার বাসিন্দা জনৈক এমতাজ উদ্দিনের ছেলে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, যৌথবাহিনী দুপুরে অভিযান শুরু করে এবং প্রায় দুই ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে শিকুর হেফাজত থেকে ৭৩৬ লিটার বাংলা মদ উদ্ধার করে। অভিযান শেষে তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।

এব্যাপারে গ্রেফতারকৃত সেকেন্দারের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরও সংবাদ