খুলনা

৬ দফা দাবীতে খুলনায় জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষা কমিশন গঠন, কওমি মাদ্রাসা সনদের দ্বারা সরকারী চাকরীতে নিয়োগের সুযোগসহ ৬ দফা দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক ফোরাম।

২ আগষ্ট শনিবার সকাল ১১ টায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগর ও জেলা কমিটি উক্ত মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা জি এম এমদাদুল হক।

মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন, জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগর সেক্রেটারী মোঃ নিজাম উদ্দিন মল্লিক।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা সভাপতি মাওলানা মাহবুবুল আলম।

মানববন্ধনে ৬ দফা মেনে নেওয়ার আহ্বান জানানো হয় ; অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষা কমিশন গঠন, কওমি মাদ্রাসা সনদে সরকারী চাকরী সহ ৬ দফা দাবি নিয়ে ৩ আগষ্ঠ রবিবার সকাল সাড়ে ১১ টায় খুলনার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানানো হয় ।

এই বিভাগের আরও সংবাদ