খুলনা

খুলনায় পালিত হলো বিজ্ঞানী পিসি রায়ের জন্মবার্ষিকী

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :২ আগষ্ঠ শনিবার খুলনা জেলার পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী।

শনিবার সকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নে অবস্থিত বিজ্ঞানীর নিজ বাসভবনে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আক্তার হোসেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম এবং ওসি মোঃ রিয়াদ মাহমুদ।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে ও এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন — উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পার্থ প্রতিম রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাস।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করার মাধ্যমে শ্রদ্ধা জানান। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় , সিআইই, এএনআই, এফআরএএসবি, এফআইএস, এফসিএস (যিনি পি সি রায় নামেও পরিচিত ছিলেন )। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালী রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি। তিনি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি (I) নাইট্রেটের আবিষ্কারক।

পিসি রায় শুধু একজন বিজ্ঞানীই ছিলেন না, ছিলেন উদ্যোক্তা ও দার্শনিক। ১৮৯২ সালে কলকাতার মানিকতলায় মাত্র ৮০০ টাকা পুঁজি নিয়ে প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস, যা উপমহাদেশের প্রথম ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান।

খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় তিনি একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, কাপড়ের মিল এবং সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেন। ১৯০৯ সালে নিজ গ্রামে কো-অপারেটিভ ব্যাংক, ১৯০৩ সালে পিতার নামে আরকে হরিশ্চন্দ্র স্কুল এবং এর আগে ১৮৫০ সালে তাঁর পিতার হাতে প্রতিষ্ঠিত ভূবন মোহিনী বালিকা বিদ্যালয় ছিল নারী শিক্ষার প্রবর্তক উদাহরণ।

এই বিভাগের আরও সংবাদ