বাগেরহাট

বাগেরহাটে যুবদল নেতা সোহাগ সর্দারের হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের যুবদল নেতা সোহাগ সর্দারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সোহাগ সর্দারকে পূর্বপরিকল্পিতভাবে তার শ্বশুরবাড়িতে ডেকে নেওয়া হয় এবং সেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং পুরো সমাজের জন্য একটি ভয়ানক বার্তা বহন করে।

এই বিভাগের আরও সংবাদ

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধি ও নিহত সোহাগ সর্দারের পরিবারের সদস্যরা। তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, চিতলমারী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন এবং যুগ্ম আহ্বায়ক হোসাইন বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয়দের অভিযোগ, সোহাগ সর্দারকে পরিকল্পিতভাবে হত্যার করা হয়েছে। বক্তারা এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেন।

এই বিভাগের আরও সংবাদ