খুলনা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা’র অভিযানে ফেনসিডিল ও বিদেশি মদসহ গ্রেফতার ৩

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুলাই বুধবার খুলনা বিভাগীয় গোয়েন্দা টিম যশোর জেলার কেশবপুর ও মনিরামপুর থানাধীন যথাক্রমে সানতলা ও মনোহরপুর গ্রামে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ি আবু রাহেন(৩২) পিতা শওকত গাজী এর নিজ দখলীয় বসতঘর হতে তল্লাশী করে ৯ বোতল বিদেশী মদ এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে (১) সাগর গাজী(২৮) পিতা মৃত সফর গাজী, (২) রাজু বৈরাগী(২৫) পিতা শ্যামল বৈরাগী এর নিজ দখলীয় বসতঘর তল্লাশী করে আরো ৪৬ বোতল বিদেশি মদ ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের আটক করা হয়।

এবিষয়ে পরিদর্শক(গোয়েন্দা) মোঃ রাসেল আলী বাদী হয়ে মনিরামপুর থানায় এবং উপপরিদর্শক(গোয়েন্দা) মোঃ জামাল হোসেন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেন। উল্লেখ্য সনজিত কুন্ড নামে একজনকে পলাতক আসামি করা হয়েছে।

২৪ জুলাই বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা কার্যালয়ের ডিডি মিজানুর রহমান উপরোল্লিখিত তথ্য গণমাধ্যম কর্মীদের জানান।

এই বিভাগের আরও সংবাদ