বাগেরহাট

বাগেরহাটের নাবালিকাকে উত্যাক্ত করার প্রতিবাদ করায় বৃদ্ধাকে হত্যা, আটক ২

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারীতে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক বৃদ্ধাকে ইটের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় চিতলমারী উপজেলার উমাজুরি গ্রামে ওই বৃদ্ধা হামলার শিকার হন বলে জানিয়েছেন চিতলমারী থানা অফিসার ইনচার্জ।

এই বিভাগের আরও সংবাদ

পুলিশ ও স্থানীয়রা জানায়, উমাজুরি এলাকার মৃত সুলতান হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম (৮০) মিম নামে ১২ বছরের নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পুতা (নোড়া) ও ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে তাকে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে আটককৃত ব্যাক্তিরা হলেন, উমাজুরি গ্রামের আসমত বাবনার ছেলে মোঃ কাওছার বাবনা (৩০) ওআনসার বাবনা।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন বলেন, বিষয়টি জানতে পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও সংবাদ