খুলনা

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -০৬, খুলনা জোনের “মাসিক কল্যাণ সভা” অনুষ্ঠিত

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -০৬, খুলনা জোন, খুলনার সম্মেলন কক্ষে ২০ জুলাই রবিবার “মাসিক কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অত্র ইউনিটের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন মহোদয় সভায় সভাপতিত্ব করেন।

কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় অধঃস্তন পুলিশ সদস্য ও সকল পদের কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে সার্বিক সুবিধা-অসুবিধা সংক্রান্তে মতামত গ্রহণ করেন এবং তাদের নিকট থেকে বিভিন্ন প্রস্তাব গ্রহণপূর্বক তা সমাধানের আশ্বাস প্রদান করেন। সমস্যা সমূহ দ্রুত নিরসনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

এছাড়াও, এক (০১) সপ্তাহ মেয়াদী ওরিয়েন্টেশন কোর্সের ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে সম্মাননা স্মারক হিসাবে ক্রেস প্রদান করেন।

উক্ত সভায় অত্র ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কল্লোল কুমার দত্তসহ পুলিশ পরিদর্শকবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ