বাগেরহাট

সুন্দরবন থেকে বিশ,মাছ,জাল ও নৌকা জব্দ

সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন হুলার বারানী খাল থেকে বিষ, মাছ, জাল ও নৌকা জব্দ করেছে বন বিভাগ।

রবিবার (২০জুলাই) সকালে বনের হুলার বারানী খাল থেকে এসব বিষ, মাছ, জাল ও নৌকা জব্দ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

ঢাংমারী স্টেশন কর্মকর্তা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের আওতাধীন হুলার বারানী খালে অভিযান পরিচালনা করে ঢাংমারী স্টেশন ও ঘাগরামারী ক্যাম্পের বনবিভাগ। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুর্বৃত্তদের ফেলা যাওয়া তিনটি ডিঙ্গি নৌকা, নৌকায় থাকা দুটি বিষের (কীটনাশক) বোতল, বিষ দিয়ে ধরা ১৪০ কেজি চিংড়ি মাছ, একটি টোনা জাল ও দুটি নৌকার বৈঠা জব্দ করা হয়।

ঘটনাস্থল থেকে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত করা গেছে। তাই তাদের সাতজনের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। এসব জব্দকৃত মাছ বিনষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ