বাগেরহাট

মোংলায় পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় পুকুর থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০ জুলাই) সকালে মোংলার পৌর শহরের সত্তার লেন এলাকার একটি পুকুর থেকে এ বস্তাবন্দি নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে মোংলা পৌর শহরের সত্তার লেন এলাকায় একটি পুকুর বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক নবজাতকের মরদেহ দেখতে পায় এবং বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে বস্তাবন্দি এ মরদেহটি উদ্ধার করে।

এই বিভাগের আরও সংবাদ

এবিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি নবজাতকের মরদেহটি উদ্ধার করে মোংলা থানার এসআই সোলাইমান। বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হচ্ছে। তবে যেকোন নারী অবৈধ গর্ভধারণ করায় ভুমিষ্ট হওয়ার পর নবজাতককে পানিতে ফেলে দিতে পারেন বলে ধারনা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত করা যাবে বলে জানান এ কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ