বাগেরহাট
জুলাই বিপ্লবের শহীদের স্মরণে মোংলায় শোক র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


সুমন,স্টাফ রিপোর্টারঃ জুলাই বিপ্লবের শহীদের স্মরণে মোংলায় শোক র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৬ জুলাই) মোংলা পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে এ শোক র্যালী ও দোয়া অনুষ্ঠিত হয়।
মোংলা পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলা উদ্দিন, এমরান হোসেন, মোঃ মান্নান হালদার সহ বিএনপির নেতা কর্মীরা।
শোক সভায় জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। তাদের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জুলাই বিপ্লবে আহত ব্যক্তিদের সুচিকিৎসার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান। ২৪ এর জুলাই বিপ্লবে নিহত ও আহত ব্যক্তিদের রক্তের বিনিময়ে আমরা নতুন ভাবে বাঁচতে শিখেছি। এদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শোক র্যালীর সমাপ্তি ঘোষনা করেন।





