খুলনা জেলা প্রশাসকের ফুলতলা ট্যানারী পরিদর্শন


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ১৬ জুলাই বুধবার খুলনা জেলার ফুলতলা উপজেলার সুপার এক্স ট্যানারি পরিদর্শন করেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব নুরুল হাই মোহাম্মদ আনাছ; উপজেলা নির্বাহী অফিসার, ফুলতলা জনাব তাসনীম জাহান; সহকারি কমিশনার (ভূমি), ফুলতলা পাপিয়া সুলতানা; মাওলানা নাসির উদ্দীন কাসেমী, সিনিয়র মুহাদ্দিস, খুলনা দারুল উলূম মাদরাসা; শেখ আশরাফ উজ জামান, সভাপতি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি; নিজামুর রহমান লালু, সিনিয়র সহ সভাপতি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সুপার এক্স ট্যানারির স্বত্বাধিকারী জনাব ফিরোজ আলম ভূঁইয়া জেলা প্রশাসক মহোদয় কে ফ্যাক্টরির বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন।





