রাজধানী

বনশ্রীতে ৬ তলা আবাসিক ভবনে আগুন

রাজধানীর বনশ্রীর সি ব্লকের ২ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের ছয়তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ছাদের এক পাশে প্রথমে আগুন দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা দ্রুত নিচে নেমে আসেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বনশ্রীর ২৮ নম্বর বাড়িটির ছয়তলার এক কোণ থেকে আগুন জ্বলছে। বাড়িটির সামনে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

এই বিভাগের আরও সংবাদ

সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভাতে পুলিশ ও স্থানীয়রাও সহযোগিতা করছেন।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই বিভাগের আরও সংবাদ