বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ৩৪ জন ভারতীয় জেলে আটক


সুমন,স্টাফ রিপোর্টারঃ বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। আটক করা ভারতের দুটি ফিশিং ট্রলারের মাছ বিক্রি হবে নিলামে।
রবিবার (১৩ জুলাই) রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ট্রলারসহ জেলেদের আটক করে নৌবাহিনীর দিগরাজ নৌঘাটিতে আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নাম পরিচয় শনাক্ত শেষে রাতে মোংলা থানায় হস্তান্তর করা হয়।
মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশের জলসীমায় ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২টি ট্রলারসহ ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের ভারতীয় দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। দুইটি ট্রলারে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ আছে দুইশতর অধিক ক্যারেট রয়েছে এগুলো নামানোর প্রকৃয়া চলমান। দুটি ট্রলারে এই ৩৪ জন ভারতীয় জেলেকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ মাছগুলো নামানোর পরে নিলামের যে কার্যক্রম তা পরিচালনা করা হবে বলেও জানান।





