বাগেরহাট

মোংলায় এলপিজি ও হার্ডওয়্যার দোকানে আগুন, নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস

সুমন, স্টাফ রিপোর্টারঃ মোংলায় ব্রাদার্স এন্টারপ্রাইজ নামক এলপিজি ও হার্ডওয়ারের দোকানে আগুন লাগার ঘটনা ঘটছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট।

সোমবার (১৪জুলাই) ভোরে মোংলার দিগরাজ কাঁচা বাজার ইএম মার্কেটের ব্রাদার্স এন্টারপ্রাইজ এলপিজি ও হার্ডওয়্যারের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিয়ার ইমরান হোসেন জানায়, দিগরাজ ইএম মার্কেটের ব্রাদার্স এন্টারপ্রাইজে প্রোপাইটার মোঃসাইদুররহমানের এলপিজি ও হার্ডওয়্যার দোকানে ভোরে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস মোংলা ইপিজেডের ২ ইউনিট ও পরে নৌবাহিনী ফায়ার ফাইটার ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

মোংলা ইপিজেড ফায়ার সার্বিসের ২ ইউনিট ও নৌবাহিনী ফায়ার ফাইটার টিম ১ ঘন্টা সময় ধরে প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দোকানে ইজিবাইক চার্জার হতে ইলেট্রিক সট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। হ্ময়হ্মতির বিষয়ে এখনো পর্যন্ত কিছু নিরুপন করা সম্ভব হয়নি।

এই বিভাগের আরও সংবাদ