রাজধানী

সংসদ নির্বাচন এবং মানবাধিকার রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার ঢাকায় সার্ক মিডিয়া ক্লাব এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তাকারি সংস্থার যৌথ আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং মানবাধিকার রক্ষায় আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সার্ক মিডিয়া ক্লাব এবং বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানবিকার কর্মী, ক্রীড়া সংগঠক এবং সাংবাদিক নেতা সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন উপদেষ্টা এডভোকেট বোরহান উদ্দিন।

এই বিভাগের আরও সংবাদ

আলোচনা সভা উদ্বোধন করেন আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তাকারি সংস্থার চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দৈনিক সচেতন বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল।

এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর নাফিজ মাহবুব, বাংলাদেশ জেনারেসন পার্টির চেয়ারম্যান রোকন উদ্দিন পাঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় সোশাল থিংকিং রিসার্চ সেন্টার চেয়ারম্যান সমাজ বিজ্ঞানী কবি প্রফেসর ড. মু. নজরুল ইসলাম তমিজী, দৈনিক স্বদেশ বিচিত্রার প্রকাশক ও সম্পাদক কবি বাবু অশোক ধর, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ-সভাপতি আলতাফ উদ্দিন মোল্লা সহ প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ