খুলনা

কেএমপি’র দৌলতপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : কেএমপি’র দৌলতপুর থানা পুলিশ ৯ জুলাই বুধবার রাতে পাবলা এলাকা হতে জি আর নং-৮৯, তারিখ-১৮ জুলাই, ২০২০ খ্রিঃ, দৌলতপুর থানার এফআইআর নং-১৭/৮৯, তারিখ-১৮ জুলাই ২০২০ মূলে ১ বছর সশ্রম কারাদন্ড এবং ২,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী হামিম শেখ (২০), পিতা-মোঃ রিজাউল শেখ, সাং-পাবলা তিন দোকানের মোড়, থানা-দৌলতপুর, খুলনাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

১০ জুলাই বৃহস্পতিবার কেএমপি হেডকোয়ার্টারের মিডিয়া সেল এর এক বিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত তথ্য জানানো হয় ।

এই বিভাগের আরও সংবাদ