খুলনা

কেএমপি’র অভিযানে ৩ টি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : কেএমপি’র খালিশপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ৭ মে সোমবার দুপুরে জোড়াগেট এলাকায় অভিযান চালায়। অভিযানে এন আই এ্যাক্ট এর ৩ টি মামলায় ১৮ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৪০ লক্ষ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী মোস্তফা জাহিদ, পিতা-মৃত: শেখ নুরুল ইসলাম(খোকা), সাং-চরেরহাট, থানা-খালিশপুর, খুলনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

৮ জুলাই মঙ্গলবার কেএমপি হেডকোয়ার্টারের মিডিয়া সেল এর এক বিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত তথ্য জানানো হয় ।

এই বিভাগের আরও সংবাদ